ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

দেশজুড়ে

জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসে চরম গ্রাহক ভোগান্তি: মূল্য নির্ধারণে নেই শৃঙ্খলা

দেশের পার্সেল ও কুরিয়ার সেবাখাতে পার্সেল বুকে নিয়ে চরম বিলম্ব গ্রাহকসেবার মান ও মূল্য নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তাদের পার্সেল রেট নির্ধারণে নেই কোনো সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা বা শ্রেণিভিত্তিক মূল্য তালিকা, পার্সেল ডেলিভারী সিমাহীন বিলম্বের ফলে গ্রাহকদের পড়তে হচ্ছে নানাভাবে ভোগান্তি ও হয়রানির শিকার।

আজ ২মে (শনিবার) দীর্ঘ এক সপ্তাহ পর বগুড়া থেকে পার্সেলটি মুরাদপুর শাখায় ডেলিভারি নেওয়া গ্রাহক সেবা অন্য বিষয়ে জানতে চাইলে সন্তুষ্ট জনক উত্তর দেয়নি শাখার দায়িত্বশীল ব্যক্তি সহকারী ম্যানেজার কেউই ।

অভিযোগ রয়েছে, বগুড়া থেকে পাঠানো একটি পার্সেল চট্টগ্রামের মুরাদপুর শাখায় পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৭ দিন, বারবার যোগাযোগ করেও মেলেনি প্রতিশ্রুতি অনুযায়ী সন্তুষ্টিমূলক গ্রাহক সেবা। যা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট গ্রাহকরা।

সম্প্রতি একই ধরনের পার্সেল চট্টগ্রাম থেকে বগুড়ার ঠিকানায় পৌঁছাতে সময় লেগেছে ১২ দীর্ঘ দিন পর্যন্ত। হঠাৎ এমন ভোগান্তি কোনভাবেই কাম্য নয়। প্রশ্ন একই গন্তব্যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন দামে বুকিং নেওয়া হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক জানান, ৪৮ কেজি ওজনের একটি তেলের জার সাইজ (আকার ১১”×১৪”×২৪” ইঞ্চি) পরিবহনে ৩০০ টাকা ভাড়া নেওয়া হয়। কিন্তু একই ধরনের পার্সেলের ক্ষেত্রে অন্য গ্রাহকদের কাছ থেকে ২৫০ টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে শাখা কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ভিন্ন কুরিয়ার সার্ভিসেও রয়েছে  আরও আকাশ পাতাল গরমিল রেট। জবাবদিহিতা নেই।  মনগড়া মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণে রয়েছে তাদের নানা টেকনিক কৌশল পাইকারি রেট খুচরা রেট মালের পরিমাণ নানা ইস্যুতে নানা অজুহাতে নানা বাহানা। নেই নিয়ম মাফিক সুনির্দিষ্ট আদর্শিক শৃংঙ্খলা নীতি নির্ধারণী ন্যায্য মূল্য তালিকা বিবরণী চার্ট।

মুরাদপুর শাখার দায়িত্বপ্রাপ্ত সরকারী ম্যানেজার মিশন অফিস সহকারী স্বপন ও কর্তব্যরত ইমনের সাথে গ্রাহক ভোগান্তির বিষয়ে কথা বললে দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “আমাদের শাখায় পণ্য না এলে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। এছাড়া কাজের ব্যস্ততার কারণেি সব গ্রাহককে ফোন করে জানানোও সম্ভব হয় না।” তবে গ্রাহকদের অভিযোগ, উল্টো ০বারবার যোগাযোগ করলেও যথাযথ তথ্য দেওয়া হয়নি এবং বিষয়টি অবহেলা করা হয়েছে।

মুরাদপুর শাখার কর্তব্যরত কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমাদের শাখায় মাল না আসলে আমরা কাউকে ডেলিভারি দিতে পারি না কিভাবে দিব। আর কাজের ব্যস্ততায় সবাইকে ফোন দেওয়া সম্ভব নয়।

পার্সেল গ্রাহক সার্ভিস সেবা ভোগান্তির হয়রানি অসন্তোষ প্রসঙ্গে প্রশ্নে শাখার দায়িত্বশীলদের জানানো হলে গত ৪ দিন আগে আপনাদেরকে একাধিকবার অবগত করলেও আপনারা জানাবেন বলে আর জানান নাই। এতে গ্রাহক ভোগান্তি হয়রানি গাফলতী অবহেলা করছেন কিনা প্রশ্ন করলে উত্তরে বলেন ব্যস্ততার কারণে বিভিন্ন কাজে সবাইকে ফোন দেওয়া সম্ভব নয়।

সামান্য ৪৮ কেজি একটি তেলের জার যার আকার ১১” ইঞ্চি বাই ১৪” ইঞ্চি উচ্চতা ২৪” ইঞ্চি। পার্সেল বুকিং সার্ভিস ৩০০ টাকা। দামটি সঠিক ন্যায্য মূল্য নির্ধারণ তালিকা আছে কিনা? সকল গ্রাহকের ক্ষেত্রেই সম ন্যায্য মূল্য শৃংঙ্খলার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সর্বনিম্ন রেট আমাদের খালি জার ১৫০ টাকা এবং ভর্তি জার ৩০০ টাকা হয়ে থাকে।

পার্সেল দেরির বিষয়ে বগুড়া শাখার কর্মকর্তা জানান, পার্সেলে নম্বর মুছে যাওয়ার কারণেই বিলম্ব হয় বলে জানান। যোগাযোগে বিঘ্ন ঘটে। তবে গ্রাহকদের অভিযোগ ও দাবি, দীর্ঘ ৭দিন পর পার্সেল ডেলিভারি দিয়ে কোন ধরনের অজুহাতে দায় দায়িত্ব এড়ানো যায় না কোনমতেই। এবং সময়মতো গ্রাহককে অবগত অবহিত না করা গুরুতর অবহেলা গাফিলতিতে গ্রাহক সেবাচরম ভোগান্তি হয়রানির শিকার পদেপদে । যা কোনভাবেই কাম্য নয়। এমন পরিস্থিতি অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত গ্রাহক সেবাই পন্যের নিরপত্তাহীনতা ও ঝুঁকিও রয়েছে । মূল্যবান সময়ের অপূরোণীয় ক্ষয়ক্ষতি ছাড়া কিছু নয়।

গ্রাহক সেবায় অবহেলা ভোগান্তির বিষয়ে পার্সেল বুকিং ও ডেলিভারি শাখায় প্রশ্ন করা হলে বিলম্ব কারণ ইস্যুতে বিষয়টি আপনারা দায়িত্বশীল নিজ থেকেই গ্রাহক ও  প্রাপক কাউকেই এ পর্যন্ত অবগত করেনি। উল্টা গ্রাহক আমরা দেরি হওয়াতে বারবার যোগাযোগ ফোন করলে আপনারা আমাদেরকে অবগত করেছেন গাফলতি অবহেলা বিষক্রিতায়। যা কোনভাবেই আপনাদের দায়িত্ব অবহেলা গাফিলতি গ্রাহক সেবা ভোগান্তি হয়রানি দায় এড়াতে পারেন না।

জননী পার্সেল প্রধান কার্যালয়ে একাধিক নাম্বারে ফোন দিলে তারা উক্ত বিষয়টি স্থানীয় ব্রাঞ্চে যোগাযোগ করার কথা বলেন। এ বিষয়ে প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা সংশ্লিষ্ট স্থানীয় শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। প্রতিষ্ঠানের এজিএম টিটু’র সঙ্গে যোগাযোগ করলে তিনিও একই কথা বলেন এবং সঠিক ন্যায্য মূল্য নির্ধারণের ভিত্তি নিয়ম সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর না দিয়ে ফোনে যোগাযোগ  সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর বারবার ফোন দিলেও তিনি আর কলটি ধরেনি।

গ্রাহকদের প্রশ্ন—পার্সেল পরিবহনের ক্ষেত্রে পণ্যের ওজনে কেজি প্রতি ও আকারভেদে শ্রেণীবিন্যাস করে নির্দিষ্ট মূল্য তালিকা কোথায় ? কেন আড়াল করা হচ্ছে ? মনগড়া মৌখিক রেটে নির্ধারণ করা হচ্ছে মূল্য ? কেন একই পণ্যের জন্য একই স্থানে দূরত্বে ভিন্ন ভিন্ন ভাড়া নেওয়া হচ্ছে ? এই অসংগতি কি অব্যবস্থাপনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ ? নাকি কৌশল অবলম্বনে অনিয়ম রহস্য?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রাহকদের দাবি, পার্সেল বিঘ্নতা বিলম্ব অবসান সহ দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, স্বচ্ছ মূল্য তালিকা প্রকাশ এবং গ্রাহক চাহিদা গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে এই ভোগান্তির অবসান করা হোক। সকল কুরিয়ার পার্সেল পণ্য পরিবহন গ্রাহক সেবা হোক সন্তুষ্টজনক গ্রাহক সেবাবন্ধক গ্রাহক সাধারণ সকলের প্রত্যাশা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.