ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

উঠান বৈঠকের মাধ্যমে এসআরএইচআর বিষয়ে সচেতনতা কার্যক্রম শুরু

 

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা বাস্তবায়িত “বাংলাদেশে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (এসআরএইচআর) উন্নীতকরণ এবং স্বাস্থ্যব্যবস্থা জোরদারকরণ” প্রকল্পের আওতায় আজ ১৩ মে ২০২৬, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার এক্স,ই.এন কলোনিতে প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল অ্যাপেয়ার্স কানাডা এবং হেলথব্রিজ ফাউণ্ডেশন অফ কানাডা ‘র সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অ্যাবরশন-বাপসা, মমতা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন-ইপসা প্রকল্পটির মাধ্যমে নির্ধারিত ওয়ার্ডসমূহে কিশোর-কিশোরী, যুব নারী ও শিশুদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং এসআরএইচআর-সংক্রান্ত তথ্য ও সেবা বিষয়ে ধারণা প্রদান করা হচ্ছে।
আজকের উঠান বৈঠকে স্থানীয় নারী, কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে কৈশোরকালীন শারীরিক পরিবর্তন, রিপ্রোডাক্টিভ সিস্টেম, মাসিক ও মানব জন্মের রহস্য, বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও এমআর, ফ্যামিলি প্ল্যানিং এবং জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারীদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় এসআরএইচআর সেবা গ্রহণের জন্য রেফারেল সুবিধা সম্পর্কেও অবহিত করা হয়। প্রকল্পের আওতায় উঠান বৈঠকের অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে সেবা গ্রহণে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে এসআরএইচআর বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রকল্প কর্তৃপক্ষ জানায়, প্রতি মাসে ১০টি করে উঠান বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের পুরো সময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৭০০টিরও বেশি উঠান বৈঠক, অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা এবং ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষকের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং নিরাপদ স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে উৎসাহিত করা হবে।
বৈঠকে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.