ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

কক্সবাজার

ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া বলেছেন, তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানমূলক কার্যক্রমের মাধ্যমে এনজিওগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে বলেও তিনি মন্তব্য করেন।  ১৬মে, ২০২৬ খ্রী. কক্সবাজার জেলার রামু, চকরিয়া ও উখিয়া উপজেলায় ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র সহযোগিতায় ইপসা বাস্তবায়িত “মাল্টি-সেক্টর রিকভারি অ্যান্ড এমপাওয়ারমেন্ট সাপোর্ট ফর ক্রাইসিস অ্যাফেক্টেড কমিউনিটিস ইন কক্সবাজার” প্রকল্প এবং রামুর পানেরছড়া এলাকায় অবস্থিত ইপসা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি সমাজ উন্নয়ন কার্যক্রমে নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইপসা পরিচালিত কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইপসা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এছাড়া সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC)-এর কনসালটেটিভ স্ট্যাটাসপ্রাপ্ত একটি সংগঠন।
পরিদর্শনকালে এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান ও কুদ্দুসুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আইআরসি’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর শেখ জাহিদুর রহমান, ইপসা’র উপপরিচালক ও রিজিওনাল হেড মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক যীশু বড়ুয়া, কক্সবাজার ফোকাল পার্সন মোহাম্মদ হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.