ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

দেশজুড়ে

সাংবাদিক আসাদুজ্জামান’র গ্রেপ্তারে এনপিজেএ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডি নিউজের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ-কে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন প্রবীণ সাংবাদিককে গ্রেপ্তার করা শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়; বরং এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকারের ওপর একটি গুরুতর আঘাত। এনপিজেএ মনে করে, এ ধরনের পদক্ষেপ সাংবাদিক সমাজের মধ্যে ভীতি সৃষ্টি এবং অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরা এবং জনস্বার্থে তথ্য প্রকাশ করা কোনো অপরাধ হতে পারে না। গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন কিংবা দমনমূলক কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যমের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এবং নাগরিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

এনপিজেএ অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে স্বাক্ষর করেন হাকিকুল ইসলাম খোকন, প্রতিষ্ঠাতা সভাপতি, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ), কানেকটিকাট, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.