ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাম আদালতের অর্ধবার্ষিক সমন্বয় সভা: দ্রুত ও সহজ ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান

 

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে চট্টগ্রামে অনুষ্ঠিত গ্রাম আদালতের অর্ধবার্ষিক সমন্বয় সভায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় মঙ্গলবার (৯ জুন) সকালে চট্টগ্রাম মহানগরের পিটিআই সম্মেলন কক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতির পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গোলাম মাঈনউদ্দিন হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) এস এম আমিরুল মোস্তফা।
সভায় জেলা রিসোর্স টিমের সদস্য হিসেবে বক্তব্য দেন আতিয়া চৌধুরী, সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন, ইপসা ‘র পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু।

সভায় গত ছয় মাসের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম আনোয়ার ভূঁইয়া। এতে জেলার ১৫টি উপজেলার ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ১৯১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা সরকারের টাকায় চাকরি করি। গ্রাম আদালতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করছে, যা দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব করেছে।” তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গোলাম মাঈনউদ্দিন হাসান গ্রাম আদালতের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার পাশাপাশি গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।

সভায় গ্রাম আদালতে মামলার সংখ্যা কম বা শূন্য এমন ইউনিয়নগুলোতে জনসচেতনতা বৃদ্ধি, জনগণের আস্থা অর্জন এবং মামলা নিষ্পত্তির উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মামলার নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে সংরক্ষণ এবং পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভায় উপস্থিত কর্মকর্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.