ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক ও গলিতে মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও হাঁটুসমান, আবার কোথাও হাঁটুর ওপরে পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা।
সোমবার সকালে আকস্মিক ভারী বর্ষণের পর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। পানি নিষ্কাশনের ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা পানির মধ্যে দিয়ে রিকশা, ভ্যান ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেক দোকানপাট ও বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হওয়া অত্যন্ত হতাশাজনক। তারা বলছেন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের অকার্যকারিতা এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনাই এ সমস্যার প্রধান কারণ।
একাধিক বাসিন্দা জানান, বর্ষা মৌসুম এলেই একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়। এছাড়া সড়কে জমে থাকা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করা গেলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের দুর্ভোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.