ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

জনসেবার প্রত্যয়ে এগিয়ে চলা এস. এম. আজমল হোসেন হিরো

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পরিচিত মুখ, সমাজসেবক, সংগঠক ও রাজনৈতিক কর্মী এস. এম. আজমল হোসেন হিরো দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা, সাংস্কৃতিক চর্চা এবং তৃণমূল মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে এলাকায় একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পূর্ব মুরাদপুরের পেশকার পাড়ার একটি সুনামধন্য পরিবারে তাঁর জন্ম। পিতা মরহুম এস. এম. আমিনুল হক, যিনি স্থানীয়ভাবে কাসেম বিড়ি কোম্পানি বা হেজু কোম্পানির সঙ্গে সম্পৃক্ততার কারণে পরিচিত ছিলেন, এবং মাতা মাবিয়া খাতুনের আদর্শে বেড়ে ওঠেন তিনি। পাঁচ ভাই ও তিন বোনের বৃহৎ পরিবারে শৈশব থেকেই মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (বি.এস.এস.) ডিগ্রি অর্জনের পর তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্রজীবনেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে তিনি ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ উপজেলা ছাত্রদলের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং পরবর্তীতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি সমাজসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেন আজমল হোসেন হিরো। সেই লক্ষ্য থেকেই ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মনীষা’। প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্রতিষ্ঠানটিকে একটি মানবিক ও জনকল্যাণমুখী সংগঠনে রূপ দেন।

‘মনীষা’র মাধ্যমে দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা, চিকিৎসা ও টেলিমেডিসিন সেবা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, ভ্যাকসিন কার্যক্রমে সহযোগিতা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে পথনাটক, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সেমিনার ও কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সীতাকুণ্ডের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বৈশাখী উৎসব, একুশে বইমেলা এবং বিভিন্ন সাহিত্য-সংস্কৃতিভিত্তিক আয়োজনের মাধ্যমে তিনি সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছেন। তাঁর বিশ্বাস, একটি প্রগতিশীল ও মানবিক সমাজ গঠনে সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃত্বেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘মনীষা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। এছাড়া তিনি সীতাকুণ্ড এনজিও সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এডাব (ADAB)-এর সীতাকুণ্ড প্রতিনিধি, সীতাকুণ্ড রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য, সীতাকুণ্ড কবিতা পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে একাধিক সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন।
এস. এম. আজমল হোসেন হিরো বিশ্বাস করেন, জনগণের অংশগ্রহণ, সুশাসন, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি তৃণমূল মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে আগ্রহী।

জনসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা এই সমাজসেবক আগামী দিনে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.