ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

কক্সবাজার

পেকুয়ায় পুত্রবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে পুত্রবধূকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে, পিটিয়ে ও পুকুরের পানিতে চুবিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতের আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বহদ্দার পাড়ার নুরুল হোছাইনের পুত্র শিফাত দীর্ঘদিন ধরে আবু তাহেরের মালয়েশিয়া প্রবাসী ছোট ছেলে কায়সারের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে পূর্বে সামাজিকভাবে বিচার-সালিশ ও শিফাতের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছিল। কিন্তু এরপরও তার বখাটেপনা থামেনি।
গত শুক্রবার রাতে শিফাত ওই প্রবাসীর ঘরের চালে ঢিল ছুড়লে পুত্রবধূ তৈয়বা বেগম চিৎকার করে ওঠেন। ঘরের ভেতর থেকে চিৎকার শুনে শ্বশুর আবু তাহের বের হয়ে এর কারণ জানতে চান এবং ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে শিফাত ও শাহ আলমের পুত্র বাহাদুরসহ কয়েকজন অতর্কিতভাবে বৃদ্ধ আবু তাহেরের ওপর হামলা চালায়।
নিহতের নাতনি শিশু জারিন হাসনাত তাসফিয়া জানায়, বাড়িতে ঢিল ছোড়ার পর দাদা বের হলে শিফাত তাকে কিরিচ দিয়ে কোপ দেয় এবং পুকুরে ফেলে দেয়। দাদার চিৎকার শুনে আমার চাচা তারেকসহ আমরা বের হয়ে আসি। আমাদের আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আবু তাহেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে নবাব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, শিফাত একজন চিহ্নিত বখাটে। আমার প্রবাসীর ভাইয়ের স্ত্রীকে সে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। আমার বাবা এর প্রতিবাদ করায় শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে আমার বাবাকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.