ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে ইপসা’র কমিউনিটি লিডার প্রশিক্ষণ

 

চট্টগ্রামে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) উন্নীতকরণ এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে কমিউনিটি লিডারদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

কমিউনিটি পর্যায়ে পরিচালিত কার্যক্রমের টেকসই সাফল্য নিশ্চিত করা এবং স্থানীয় নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ২৮ জুন -২০২৬ খ্রি. (রবিবার) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সহযোগিতায় পরিচালিত প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন, বাংলাদেশ (বাপসা), মমতা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)।

ইপসা’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার তানভীর আহমেদের সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ইপসা’র সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাছিম বানু শ্যামলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপসা’র প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. শাফায়েত হালিম, ইপসা’র প্রকল্প ব্যবস্থাপক ইব্রাহিম খলিল ভুঁইয়া, মমতা’র প্রকল্প ব্যবস্থাপক তাজমুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সেশন পরিচালনা করেন ইপসা’র কো-অর্ডিনেটর মো. রাশেদুল আলম।

প্রশিক্ষণে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্য প্রদান, কার্যকর রেফারেল ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রকল্পের আওতায় প্রায় ৬ লাখ ৫০ হাজার উপকারভোগীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১,৪০০টিরও বেশি উঠান বৈঠক, অভিভাবক সচেতনতামূলক কর্মশালা, পিয়ার এডুকেটর প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা উন্নয়ন, আচরণগত পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কার্যক্রম, রেফারেল ও ফলো-আপ ব্যবস্থার উন্নয়ন এবং কিশোর-কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবা প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বক্তারা বলেন, স্থানীয় কমিউনিটি লিডারদের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.