ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

অপরাধ

বিয়ের আসরে যাওয়ার আগে রংপুরে ধরা, এটিএম বুথের টাকা লুটের মূলহোতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা প্রযুক্তি ও পুলিশের তৎপরতায় দ্রুত উদঘাটিত হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, গত ২৪শে জুন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটে।
দুপুরে ব্যাংকের কর্মকর্তারা বিরতিতে যাওয়ার সময় বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক লাখ টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।
তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ জানতে পারে যে, বুথের নিরাপত্তাকর্মী আইয়ুব আলী আগে থেকেই টাকা রাখার বক্সের একটি নকল চাবি তৈরি করেছিলেন। সেই চাবি ব্যবহার করে তিনি বুথ থেকে টাকা নিয়ে রংপুরে পালিয়ে যান। ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
পুলিশের তদন্তে আইয়ুব আলীর কললিস্ট বিশ্লেষণ করে এক নারীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে জানা যায়, তিনি রংপুর মহানগর এলাকায় টাকাভর্তি ব্যাগ নিয়ে ওই নারীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যাগ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।
ওসি মো. মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী দাবি করেছেন, লুট করা টাকার একটি অংশ তিনি খরচ করেছেন এবং কিছু অর্থ ওই নারীকে দিয়েছেন। বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.