ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

জাতীয়

নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ভোটার হওয়ার জন্য ১৫ দিনের বিশেষ সুযোগ দিয়েছে নতুন ভোটার হওয়ার শেষ সময় জানাল ইসি।
নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে। আর মাত্র ১৫ দিন সময় রয়েছে।
বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
নির্ধারিত সময়ের আবেদন যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে।
নির্বাচন কমিশন তথ্যের জানা যায় ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা ৩১ জুলাইয়ের মধ্যে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন।ভোটার তালিকাভুক্তির সময়সূচি ও অন্যান্য তথ্য চূড়ান্ত তালিকা প্রকাশ ৩১ আগস্ট। নতুন ভোটার হওয়ার সুযোগ সময় ১৫ দিন।
নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন। নতুন খসড়া তালিকা প্রকাশ ৯ আগস্ট, যা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা নির্বাচন অফিসে প্রদর্শিত হবে। ভুল সংশোধন/নাম অন্তর্ভুক্তি আবেদনে খসড়া তালিকায় নাম না থাকলে বা কোনো ভুল তথ্য থাকলে ২৪ আগস্টের মধ্যে আবেদনের সুযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.