ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বানভাসী দুর্ভোগে দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

চট্টগ্রামে বৃষ্টি-বন্যায় চরম দুর্ভোগে লাখো মানুষ, বিস্তীর্ণ এলাকা পানির নিচে। প্রবল বর্ষণে ভয়াবহ দুর্ভোগের চিত্র উঠে আসে সোশ্যাল মিডিয়ার ও গনমাধ্যমে। ৪২বছরের ইতিহাসে হঠাৎ বর্ষণের বন্যার রেকর্ড। এরই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি।

শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালাতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে।

​উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনটি বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে। ​এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, “মাত্র আটচল্লিশ ঘণ্টার কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।”

​তিনি আরও বলেন, “আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে সফল করেছেন।”
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.