ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

দেশজুড়ে

দেওয়ানগঞ্জে ডিবি এর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাষ্টার পাড়া হতে ২০০ পিচ ইয়াবাসহ এর মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুম-এর সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জ থানার মাস্টারপাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ নূরুল আমিন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.