ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

খুলশীতে সন্ত্রাসী হামলায় ওসি’সহ ৬ পুলিশ সদস্য আহত : ১৭মামলায় আসামী বগা

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় ওসিকেই মামলার নেওয়ায় উল্টো ল্যাংটা করে পেটানোর’ হুমকি দাতা ১৭ মামলার আসামী সন্ত্রাসীকে গ্রেফতারের পুলিশের সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের হামলায় আহত ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ৬ জন পুলিশ সদস্য।চাঞ্চল্যকর এই ঘটনা নানা গুঞ্জনের শীর্ষ আলোচিত হয় সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে স্থানীয় এলাকা মানুষের মুখে মুখে। পুলিশের গাড়ি ব্যাপক ভাঙচুর। টার্গেটে শীর্ষ সন্ত্রাসীরা। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২) ১৭ মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে উল্টো মুঠোফোনে খুলশি থানার ওসিকে অকথ্য ভাষায় গালাগালি পেটানোর হুমকি দেয়ার ঘটনা স্যোসাল মিডিয়া ভাইরাল। ঠিক তখনই প্রকাশ্যে দিবালোকে নিজ এলাকায় অবস্থান করে সংবাদ সম্মেলন করেন বগা৷ ‘ল্যাংটা করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওরফে বগার বিরুদ্ধে।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে তাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তখন দাবি করা হচ্ছিলো পুলিশি অভিযানের মুখে খুলশী থানাধীন ওয়ারল্যাস এলাকার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে বগা পালিয়ে গেছে। অথচ এর ঠিক কয়েক ঘন্টা পরে নিজ অফিসে বসেই রিতিমতন সংবাদ সন্মেলন করলেন সেই ওয়াকিল হোসেন বগা৷
পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইট/পা/টকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, তাঁর বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ আরও জানায়, হামলার পর ওয়াকিল হোসেন তাঁর বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, দুপুর আনুমানিক তিনটায় বগা ওয়ারল্যাস এলাকার ২ নং রোডের মুখে তার ছোট ভাইয়ের অফিসে কিছু অন লাইন ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে খুলশী থানার ওসির দ্রুত অপসারণ দাবী করেন৷ এসময় তার সাথে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির হোসেন ইমন উপস্থিত ছিলেন৷ সংবাদ সম্মেলনে উভয়েই খুলশী থানার ওসিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে চাকুরী থেকে অপসারণের দাবী জানান৷ তবে এসময় বগা কর্তৃক ওসিকে অকথ্যা ভাষায় গালাগাল ও হুমকির বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি৷
এর গত ভোর সাড়ে ৪টায় খুলশীর ওয়্যারলেস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন খুলশী থানার ওসি আব্দুর রহিম ও তার বডিগার্ডসহ ছয় জন পুলিশ সদস্য।
বগাকে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সিএমপি উত্তর বিভাগের উপ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি বলেন, বগাকে জেলে থাকতেই হবে। তার বিরুদ্ধে আজকের ঘটনা ছাড়াও অতীতের সকল মামলা ও ওয়ারেন্ট খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে
ওসি আব্দুর রহিম বলেন, ‘বগার বিরুদ্ধে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় সম্প্রতি নতুন একটি নিয়মিত মামলা দায়ের হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র /মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসবের ভিত্তিতে শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তারে ওয়্যারলেস মোড় এলাকায় অভিযানে যায় আমাদের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বগার অনুসারীরা আগে থেকেই মূল সড়কে ব্যারিকেড তৈরি করে অবস্থান নেয়।’
বাগার বাসার সুড়ঙ্গের কথা জানিয়ে ওসি বলেন, ‘পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বগার বাসভবনে গিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর গোপন পথের সন্ধান পায়। পুলিশ পৌঁছানোর আগেই ওই সুড়ঙ্গ ব্যবহার করে কেটে পড়েন তিনি’।
তিনি আরো বলেন, ‘পুলিশ ঘটনস্থলে পৌঁছা মাত্রই তাদের ওপর ইটপাটকেল, কাচের বোতল ও ককটেল সদৃশ বিস্ফোরক ছুড়তে থাকে হামলাকারীরা। আমার সরকারি গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলাকারীদের ইটের আঘাতে আমিসহ আমাদের আরো পাঁচ পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.