ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় আব্দুল আলীম (রাজস্ব কর্মকর্তা) অকাল মৃত্যু: শোকাহত পরিবার স্বজন সহকর্মীরা

চট্টগ্রামের বাসিন্দা সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল আলীম (৩৬) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার অকাল মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার স্টারলাইন ফিলিং স্টেশনের সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
জানা যায়, ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে বাসে থাকা মো. আব্দুল আলীম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। অনেকেই তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না।
দীর্ঘ প্রায় ১৫ বছরের পরিচয়ের স্মৃতিচারণ করে এক সহকর্মী বলেন, কর্মক্ষেত্রে আব্দুল আলীমের সঙ্গে দীর্ঘ সময়ের পথচলায় রয়েছে অসংখ্য স্মৃতি। আজ কর্মক্ষেত্রে তার সঙ্গে কাটানো সেই সময়গুলো বারবার মনে পড়ছে। প্রিয় মানুষটি আর আমাদের মাঝে নেই—এ সত্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন।
জীবনের অনিশ্চয়তা সম্পর্কে আব্দুল আলীমের মৃত্যু যেন আবারও কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিল। মানুষ কখন, কীভাবে মৃত্যুর মুখোমুখি হবে—তা কেউ জানে না। ক্ষমতা, প্রভাব, আধিপত্য, অর্থ কিংবা সৌন্দর্য—মৃত্যুর কাছে সবই ক্ষণস্থায়ী। পৃথিবীর জীবনে মৃত্যুই একমাত্র চিরন্তন সত্য।
প্রিয় আব্দুল আলীমের অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালা তার পরিবার, স্বজন ও আপনজনদের এই আকস্মিক শূন্যতা ও অসহনীয় কষ্ট ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তৌফিক দান করুন।
মহান আল্লাহ তায়ালা মরহুম আব্দুল আলীমের ইহকালের সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল ও মঞ্জুর করুন এবং তাকে সকল প্রকার আজাব-গজব ও শাস্তি থেকে নাজাত দান করুন। পরকালে তাকে মহান আল্লাহর সন্তুষ্টি, রহমত ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.