ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম’র গণপরিবহনে যাত্রী ভোগান্তি নিরসনে প্রতিবাদ কর্মসুচি মানববন্ধন

চট্টগ্রামে জনস্বার্থে ও জনসচেতনতায় চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে গণপরিবহনে যাত্রী সেবা চরম ভোগান্তি অনিয়ম অসংগতি ডাবল ভাড়া অতিরিক্ত ভাড়া নানা অনিয়ম হয়রানি ভোগান্তি নিরসনে প্রতিবাদ কর্মসুচি মানববন্ধন আয়োজন করেছে।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে এই কার্যক্রম আয়োজন করা হয়।
আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টা- দুপুর ১২ টা পর্যন্ত নগরীর বদ্দারহাট পুলিশ বক্সের  সামনে কর্মসূচি কার্যক্রমে ব্যবস্থা আয়োজন করা  হয়েছে।
চলমান পরিস্থিতিতে গণপরিবহনের যাত্রীসেবাা অনিয়ম অসংগতি, গ্যাস, জ্বালানীতেলের সংকটের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারন মানুষের স্বাভাবিক চলাচলে নানা প্রতিবন্ধকতা, ভাড়া নিয়ে বাক-বিতন্ডা, কথা কাটাকাটি ও ঝগড়া আইন শৃংখলা বাহিনী, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের কোন তৎপরতা না থাকায় বিভিন্ন কারণে ব্যবসা বানিজ্য, বাসাবাড়ী, অফিস, কর্মস্থলে চলাচলকারী চাকুরীজীবি ও সীমিত আয়ের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ যাত্রীসেবা ভোগান্তি হয়রানি চরম নৈরাজ্য অরচকতা সমাধানে প্রতিবাদী অবস্থান কর্মসুচির আয়োজন করা হয়েছে।
ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম বিভাগীয় প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, গণপরিবহনের অরাজকতা নৈরাজ্য অত্যাচার বন্ধ করতে হবে। যা সকলের সমন্বয় সহযোগিতায় ছাড়া সম্ভব নয়। বেশ অনেকদিন ধরেই গ্যাস, জ্বালানীতেলের সংকটের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারন মানুষের স্বাভাবিক চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃস্টি হচ্ছে।
অনেক জায়গায় গণপরিবহনের শ্রমিকদের সাথে ভাড়া নিয়ে বাক-বিতন্ডা, কথা কাটাকাটি ও ঝগড়াতেও রূপান্তরিত হলেও এখানে আইন শৃংখলা বাহিনী, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের কোন তৎপরতা দৃশ্যমান নয়।
তিনি আরো বলেন, যার কারণে বিভিন্ন কারণে ব্যবসা বানিজ্য, বাসাবাড়ী, অফিস, কর্মস্থলে চলাচলকারী চাকুরীজীবি ও সীমিত আয়ের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ক্যাব চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে প্রতিবাদী অবস্থান কর্মসুচির আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিবাদী মানববন্ধনে দলে দলে স্ববান্ধবে আমন্ত্রিত ও স্ব-ইচ্ছায় উপস্থিত হয়ে কার্যক্রম সকল করার আহ্বান জানিয়েছেন।
ক্যাব চট্টগ্রামের মুখপাত্র রাসেল উদ্দীন বিভাগীয় কর্মসূচি সংগঠক(ডিপিও) ক্যাব চট্টগ্রাম তিনি উক্ত কার্যক্রমের সার্বিক দায়িত্বে সকল দপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত সহ সকল আয়োজন সমন্বয়ে সুশৃংখল সুসম্পন্ন সার্বিক দায়িত্বে কর্মরত রয়েছেন। জনসচেতনতায় আন্তরিকভাবে কাজ করছেন।
উল্লেখ্য: কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা। এএইচএম সফিকুজ্জামান ক্যাবের সভাপতি এবং হুমায়ুন কবির ভূঁইয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মূল কার্যাবলি বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান পর্যবেক্ষণ করা। ভোক্তা শিক্ষা, ভোক্তাদের তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন ও ক্ষমতায়ন করা। অভিযোগ নিষ্পত্তি, গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সেগুলোর সমাধানে কাজ করা। জনসচেতনতা, নিরাপদ খাদ্য আন্দোলন এবং পরিবেশ সুরক্ষা নিয়ে ক্যাম্পেইন
পরিচালনা।
১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় কিছু সচেতন নাগরিকের উদ্যোগে ক্যাব প্রতিষ্ঠিত হয়। মূল লক্ষ্য বাজারে পণ্যের ভেজাল রোধ, কৃত্রিম মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং সমাজের সব স্তরে ভোক্তার অধিকার ও স্বার্থ রক্ষা করা।ঠিকানা: বাড়ি ৮/৬ (প্রথম তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০। অফিসিয়াল ওয়েবসাইট: Consumers Association of Banglades.

শেয়ার করুনঃ

© All Rights Reserved.