ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

আইন ও আদালত

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণের ১২ ব্যাচ সম্পন্ন

চট্টগ্রাম: গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রামে আয়োজিত দুই দিনব্যাপী ১২ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের প্রশিক্ষণ কক্ষে লক্ষ্মীপুর ও ফেনী জেলার ৪২ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রামের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এবং চীফ লিগ্যাল এইড অফিসার সুব্রত দাশ। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার সাজেদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইটি কর্মকর্তা প্রকৌশলী শিমুল ভৌমিক, প্রকল্পের সমন্বয়কারী ও সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস, আইটি প্রশিক্ষক সাফওয়ান মাহমুদ অনীক, ফাতিন হাসনাত রুহানসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, “গ্রাম আদালতের সেবা সম্পর্কে ব্যাপক প্রচারণা ছাড়া মানুষকে গ্রাম আদালতমুখী করা সম্ভব নয়।” তিনি বলেন, গ্রাম আদালতের কার্যক্রমে লোকবল সংকট রয়েছে এবং এ সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করে সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রাম আদালত সক্রিয় হলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। এ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মামলার আবেদন গ্রহণ, ফি আদায়, নথি প্রস্তুত ও সংরক্ষণ থেকে শুরু করে মামলা নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন কাজে তাদের দায়িত্ব পালন করতে হয়।
মনোয়ারা বেগম বলেন, এসব কার্যক্রম যথাযথভাবে ও সময়মতো সম্পন্ন করার পাশাপাশি গ্রাম আদালতের মামলার তথ্য অনলাইনে নিয়মিত হালনাগাদ করতে তথ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মামলার অগ্রগতি ও নিষ্পত্তির অবস্থা সহজে জানা যাবে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ ও কার্যক্রম মনিটরিং আরও কার্যকর হবে। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট চট্টগ্রামে আয়োজিত প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান।
চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার মোট ২২৯ জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে নিয়ে দুই দিনব্যাপী ১২টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম জেলায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) সহযোগিতা করছে।
প্রকল্পটি আগামী মার্চ ২০২৭-এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও গ্রাম আদালতের সরকারি সেবা অব্যাহত থাকবে। তাই প্রকল্প-পরবর্তী সময়েও গ্রাম আদালতের কার্যক্রম যাতে কার্যকর ও টেকসইভাবে পরিচালিত হয়, সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.