ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

আইন ও আদালত

সীতাকুণ্ডে অনিয়ম ঢাকতেই কি সাংবাদিক গ্রেপ্তার? নেপথ্যে সাইবার মামলা ও পুলিশের ভূমিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোতলজাত পানির কারখানায় অনিয়ম, ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে সংবাদ প্রকাশের পর জয়নাল আবেদীন নামে এক অনুসন্ধানী সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে সীতাকুণ্ড থানার সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে চালান করা হয়। সংবাদ প্রকাশের জেরে একজন পেশাদার সংবাদকর্মীকে এভাবে গ্রেপ্তারের পর থেকে সাংবাদিকতার স্বাধীনতা, পুলিশি প্রক্রিয়ার আইনি ভিত্তি এবং আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন ‘দৈনিক জনবাণী’ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’র সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের ‘মুসকান ড্রিংকিং ওয়াটার’ কারখানায় পানির মানহীন বোতলজাতকরণ, অনিয়ম ও নোংরা পরিবেশ সম্পর্কিত বেশ কিছু অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানে গত ২ অক্টোবর তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ছদ্মবেশে ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জয়নাল আবেদীন। সেখানে ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশের বস্তুনিষ্ঠ প্রমাণ সংগ্রহের পর তিনি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তীতে তাঁর এই প্রতিবেদনটি দেশের একাধিক জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশিত হয়।
অভিযোগ উঠেছে, সংবাদটি প্রকাশের পর মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানা কর্তৃপক্ষ কৌশলে জয়নাল আবেদীনকে ডেকে নেয়। সেখানে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ ছাড়াই থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ কারখানায় গিয়ে তাঁকে আটক করেন এবং থানায় নিয়ে যান। পরবর্তীতে ৫৬ নম্বর মামলায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের সুনির্দিষ্ট কারণ, দ্রুত গ্রেপ্তারের আইনি যৌক্তিকতা কিংবা থানায় নেওয়ার কারণ নিয়ে সীতাকুণ্ড থানা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনুসন্ধানী সাংবাদিকতায় জনস্বার্থ নিশ্চিত করতে এবং দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনতে সংবাদকর্মীদের ছদ্মবেশ ধারণের পদ্ধতি বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত একটি মাধ্যম। সাংবাদিকতার নীতি অনুযায়ী সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার পাশাপাশি কোনো সংবাদের বিষয়ে সংক্ষুব্ধ পক্ষের আপত্তি থাকলে তা নিয়মতান্ত্রিক ও আইনি উপায়ে নিষ্পত্তির বিধান রয়েছে। কিন্তু এই ঘটনায় লিখিত অভিযোগ ছাড়াই দ্রুত পুলিশি পদক্ষেপ এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, অনুসন্ধানে দেখা যায় মুসকান ড্রিংকিং ওয়াটারের মূল প্রতিষ্ঠান ‘এস এ গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আলমকে ঘিরে অতীতেও নানা আর্থিক অনিয়ম ও ঋণখেলাপির খবর প্রকাশ্যে এসেছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এই ঋণখেলাপির মামলায় ২০১৮ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে গ্রেপ্তার করেছিল। এছাড়া ২০২৩ সালেও ঋণসংক্রান্ত পৃথক আইনি প্রক্রিয়ায় তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সংবাদ প্রকাশিত হয়েছিল।
জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সত্য তথ্য প্রকাশ করা গণমাধ্যমের মৌলিক দায়িত্ব। এ অবস্থায় সচেতন মহল ও সাংবাদিক সংগঠনগুলোর দাবি- সাংবাদিক জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের প্রকৃত আইনি ভিত্তি ও মামলার সত্যতা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানার বোতলজাত পানির গুণগত মান নিয়ে নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.