ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

অপরাধ

মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের তথ্য, টেকনাফে আটক ৪

মিয়ানমারের মংডুখাল থেকে নাফ নদীপথে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। এ সময় চারজনকে আটক করার পাশাপাশি একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্টসংলগ্ন নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে তথ্য পাওয়া যায়। পরে নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল নদীর সম্ভাব্য প্রবেশপথে কৌশলগত অবস্থান নেয়।
একপর্যায়ে বিএসপি পোস্টের প্রায় ৩০০ মিটার পূর্বে এবং শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ মিটার দূরে একটি সন্দেহভাজন নৌকায় অভিযান চালানো হয়। এ সময় নৌকায় থাকা চারজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, অভিযানের উপস্থিতি বুঝতে পেরে নৌযানে থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেন। পরে তল্লাশি চালিয়ে নদী থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.