ঢাকা, , , ,
সর্বশেষ
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

প্রচ্ছদ >

আইন ও আদালত

পাবনায় ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ লাখ টাকা জরিমানা

পাবনার ৭টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটা গুলোত ৩০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩টি ইটভাটা ধংস করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার, ২ নভেম্বর বিকেলে পাবনার ফরিদপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তিনটি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে দেয়া হয় এবং পাঁচটি ভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান -উল ইসলাম। উক্ত ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন। মানচিত্রদেখুন
ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন প্রদান করেন । এ সময় পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ দপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.