ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

চট্টগ্রাম

খুলশীতে সিএনজি অটোরিকশার তথ্য অসংগতি:জব্দ করল পুলিশ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রের সঙ্গে সিএনজি অটোরিকশার বিভিন্ন তথ্যের অসংগতি পাওয়ায় একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

সার্জেন্ট মোঃ আরিফুর রহমান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের পরিচালিত অভিযানে অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশাটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১৩-৬৫৩৯। প্রাথমিকভাবে গাড়িটির ইঞ্জিনের সিসি,আসন এবং রংসহ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রের তথ্যের অমিল পাওয়া যায়।

গাড়ির দৃশ্যমান অবস্থা এবং নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের মধ্যে একাধিক অসংগতি থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সড়কে চলাচলকারী যানবাহনের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রের সঙ্গে প্রকৃত অবস্থার সামঞ্জস্য যাচাই করা জরুরি। খুলশীর এ অভিযান যানবাহনের বৈধতা পরীক্ষা ও ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়টিকে আবারও সামনে এনেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.