ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কক্সবাজার

টেকনাফে মাদকসংক্রান্ত বিরোধে নিহত ১, আহত ২, নিখোঁজ ১

কক্সবাজারের টেকনাফে মাদকের চালানসংক্রান্ত বিরোধের জেরে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোক্তার কামাল নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। অপর একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন আহতদের একজন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশ থেকে তাঁদের উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের উদ্ধার করতে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।
আহত দুজন হলেন হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার বাসিন্দা আলী আহমদ।
আহত ইলিয়াসের অভিযোগ, মাদকের একটি চালান ছিনিয়ে নেওয়া এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাঁদের চারজনকে ধরে নিয়ে মারধর করা হয়। তাঁর দাবি, সোমবার রাতে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান বিচারের কথা বলে তাঁদের হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাঁদের পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়।
ইলিয়াসের ভাষ্য, নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয়। পরে তিনি ও আলী আহমদ উদ্ধার হলেও তাঁদের সঙ্গে থাকা অপর ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পানখালী এলাকা থেকে একজনের মরদেহ এবং আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.