ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

বৈষম্য বিলোপ আইন প্রণয়নে চট্টগ্রামে বিভাগীয় সংলাপ

বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর স্যানমার টাওয়ার-১-এর কপার চিমনি রেস্টুরেন্টের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইলমা (ELLMA), মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং নাগরিকতা প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সংলাপে সাম্প্রদায়িক সহিংসতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা, জেন্ডারভিত্তিক বৈষম্য এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। সংলাপের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময়। এতে বক্তব্য দেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা। বৈষম্য বিলোপ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট রুমা সুলতানা।
সংলাপে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে সাম্প্রদায়িক সহিংসতার ১৩৩টি ঘটনা ঘটেছে। এ সময় নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড এবং উপাসনালয়ে হামলার বিভিন্ন চিত্রও তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্যের আলোকে স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর মাধ্যমে নারীর ওপর সহিংসতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী। এ ছাড়া সুইজারল্যান্ড দূতাবাস, নাগরিকতা প্রকল্প এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST)-এর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সংলাপের দলীয় আলোচনায় অংশগ্রহণকারীরা বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে নারী, শিশু, প্রান্তিক জনগোষ্ঠী ও বৈষম্যের শিকার মানুষের অধিকার সুরক্ষা, আইনের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস।
আয়োজকদের মতে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে বৈষম্য বিলোপ আইনের একটি কার্যকর ও বাস্তবসম্মত রূপরেখা প্রণয়নই এ সংলাপের মূল লক্ষ্য। একই সঙ্গে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং বৈষম্যবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.