ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ সুপারের দুই মোবাইল ফোন জব্দ, নজরদারিতে

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযোগ তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, এসপি জাহাংগীর আলমকে আটক করা হয়েছে কিংবা ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে—এমন খবর সঠিক নয়। একটি অভিযোগের ভিত্তিতে তাঁর মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। প্রশাসনিক কিছু বিষয়ে তাঁকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তবে কী অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ডিআইজি।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, এসপি জাহাংগীর আলমকে ডাকা হলেও সেটিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। তাঁর জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করেন। এতে প্রাথমিকভাবে তথ্য পাচারের আলামত পাওয়া গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.