ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

পাবনা

পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

পাবনায় আশার আলো অটিজম চাইল্ড কেয়ার সেন্টারের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু।
সোমবার (১৬ নভেম্বর) পাবনা সদর উপজেলার গোপালপুর মুনসেফ বাবু রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির পাশে থাকার এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিশুদের পাঠদান ও প্রশিক্ষণ পদ্ধতি ঘুরে দেখেন। পাশাপাশি শিশুদের বিনোদন ও খেলাধুলার সামগ্রী এবং স্থান পরিদর্শন করেন। এবং শিশুদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন তিনি।পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন।
পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিষু বলেন, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাভাবিক জীবনযাপনের উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির ভূমিকা দেখে তিনি অভিভূত। একজন অভিভাবক হিসেবে এসব শিশুর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে সবসময় প্রতিষ্ঠানটির খোঁজখবর রাখবেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। পাশাপাশি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আইনগতভাবে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১০ জন শিক্ষক রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বাড়িতেও এসব শিশুর বিশেষ যত্ন নিতে হয়। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি করেন, তাই এসব শিশুর দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে এসে এর কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন উল্লেখ করে সিদ্দিকুর রহমান আরো বলেন, সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠানটিকে আরও বড় করতে হবে।
পর্যায়ক্রমে জেলা প্রশাসক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিষ্ঠানের বাইরের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অভিভাবকরাও অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেরিনা ইসলাম, পরিচালক মাহফুজা আক্তার ও নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.