ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

পাবনা

পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গানপাউডার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওই কক্ষ থেকে অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করার কথা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযান চালানো হয়। দুপুরের দিকেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্থানটি কর্ডন করে রাখা হয়েছিল।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, সামনে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী চক্র বড় ধরনের নাশকতার ছক কষছে- এমন গোপন খবরের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত কক্ষ তল্লাশি করে গানপাউডার ও প্রায় অর্ধশত ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই কক্ষটিকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে ককটেল তৈরি করা হচ্ছিল এবং পরবর্তীতে সেগুলো জেলার বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.