ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

আইন ও আদালত

মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

“লোকালয়ে মাদকবিরোধী তৎপরতা, সুন্দরবনে বনদস্যুর আতঙ্কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ”

বাগেরহাটের মোংলায় মাদক ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে থানা পুলিশ। গত ছয় মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫ জনকে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৪১ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা মূল্যের মাদকদ্রব্য। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে লোকালয়ে মাদক নির্মূলের পাশাপাশি সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি ও অপহরণ বন্ধে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা।
স্থানীয়দের অভিযোগ, মোংলা পৌরসভা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু এলাকায় মাদক বেচাকেনার প্রবণতা রয়েছে। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও মদ বিক্রির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।
শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোনে পাবজি গেমে আসক্তি নিয়েও উদ্বিগ্ন অভিভাবকরা। তাঁদের মতে, দীর্ঘ সময় গেমে ব্যস্ত থাকায় শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিভাবক মোঃ গোলাম রাসুল শেখ বলেন, “শিশুরা এখন মোবাইল ফোনে অনেক সময় কাটায়। অনেকেই পাবজি গেমে আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তারও আমাদের চিন্তায় ফেলেছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।”
এদিকে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে চুরি এবং যানবাহন চুরির অভিযোগ রয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ল্যাপটপ চুরির অভিযোগও উঠেছে। পুলিশি তথ্য অনুযায়ী, গত ছয় মাসে থানায় রুজু হওয়া ১০৮টি মামলার মধ্যে চুরির মামলা তিনটি।
অন্যদিকে সুন্দরবনে মাছ আহরণ করতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলেদের অভিযোগ, বৈধভাবে মাছ ধরতে বনে প্রবেশের পর বনদস্যুদের চাঁদার কার্ড সংগ্রহ করতে চাপ দেওয়া হয়। কার্ড না নিলে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। এমনকি বিভিন্ন সময়ে অপহরণের শিকার হওয়ার ঘটনাও ঘটছে। জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া জেলেদের অনেকেই এখন দস্যু আতঙ্কে দিন কাটাচ্ছেন।
জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের নদী, খাল ও দুর্গম এলাকায় বন বিভাগের টহল ও নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে। একই সঙ্গে বন বিভাগ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দস্যুদের চাঁদাবাজির নেটওয়ার্ক শনাক্ত, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং দস্যুদের আস্তানা নির্মূলে কার্যকর উদ্যোগ চান তাঁরা।
মোংলা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা আলামতের মূল্য ৪৪ লাখ ৬০ হাজার ২৪০ টাকা। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোট ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তদন্তাধীন মামলার সংখ্যা ৬৪টি।
এ বিষয়ে জানতে চাইলে, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাদক নির্মূলে মোংলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও তত্ত্বাবধানে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সচেতন মহলের মতে, মোংলায় মাদক ও অপরাধ দমনে পুলিশের চলমান তৎপরতার পাশাপাশি সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য সুন্দরবনের অভ্যন্তরীণ নদ-নদী ও দুর্গম এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং দস্যুবিরোধী অভিযান জোরদার করা জরুরি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.