ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

পরিবেশ 

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন

জলবায়ুসংকটের প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মহেশখালীর মাতারবাড়িতে কুহেলিয়া নদীর তীরে সমাবেশ, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় সংশপ্তক, খানি, ক্লিন (CLEAN), প্রাণ (PRAN) এবং স্থানীয় সংগঠনসমূহের উদ্যোগে ‘আইল থেকে আন্তালিয়া’ শীর্ষক এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে, কৃষক, কিষানি, বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও মানবাধিকারকর্মীরা কুহেলিয়া নদীর তীরে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা নদীর তীরে মানববন্ধনে অংশ নেন।
উপকূলীয় সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত। এতে বক্তব্য দেন কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত জেলে নুরুল কাদের, আবদুর রহমানসহ স্থানীয় কৃষক সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকার কৃষক, মৎস্যজীবী, ভূমিহীনসহ সাধারণ মানুষ প্রতিনিয়ত নানা সংকট ও ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। অথচ বৈশ্বিক জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলো এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট প্রতিষ্ঠানগুলো এখনো নিজেদের দায় যথাযথভাবে স্বীকার করছে না। কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কারণে মাতারবাড়ির উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও নীতিনির্ধারণী আলোচনায় কৃষক, কিষানি, ভূমিহীন এবং উপকূলীয় জনগোষ্ঠীর মতামত ও অধিকারকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একইসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং কৃষকের অধিকার সুরক্ষার দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.