ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অর্থনীতি

প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ

দেশ ও প্রবাসে অসহায়, নিপীড়িত ও প্রতারণার শিকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’। ভুক্তভোগীদের সমস্যা ও অভিযোগ সংগ্রহ করা, প্রয়োজনীয় তথ্য যাচাই করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ও সামাজিক সমাধানে সহযোগিতা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে সংগঠনটি সদস্য ফরম, অভিযোগ ফরম এবং সহযোগিতা আবেদন ফরম- এই তিনটি মাধ্যমের সাহায্যে সেবা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংগঠনিক সহযোগিতা পেতে আগ্রহীদের প্রথমে সংগঠনের সদস্য হতে হবে। সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে দেশ ও প্রবাসের বিভিন্ন এলাকার অনিয়ম, হয়রানি ও প্রতারণার তথ্য সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।
তিনটি ফরমের মধ্যে সদস্য ফরমের মাধ্যমে মানবিক কাজে যুক্ত হতে আগ্রহীদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় সংগ্রহ করে সদস্যপদ প্রদান করা হবে। অভিযোগ ফরমের মাধ্যমে দেশ বা প্রবাসে কোনো ব্যক্তি প্রতারণা, হয়রানি, নির্যাতন বা অর্থ আত্মসাতের শিকার হলে নির্ধারিত এই ফরমে বিস্তারিত তথ্য জমা দিতে পারবেন। এছাড়া, আবেদন ফরম ব্যবহার করে অসহায়, দরিদ্র, অসচ্ছল ও বিপদগ্রস্ত ব্যক্তি বা তাঁদের পরিবার প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহযোগিতা চেয়ে আবেদন করতে পারবে।
প্রবাসী কর্মীদের বিভিন্ন সংকট, চাকরির নামে প্রতারণা, দালালচক্রের হয়রানি, মানব পাচার এবং সামাজিক অনিয়ম প্রতিরোধে সংগঠনটি কাজ করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.