ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

বিনোদন

চিকিৎসা করাতে দেশের বাইরে ডিপজল, চাইলেন দোয়া

শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি বাম চোখের সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে চিকিৎসার জন্য তিনি ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া গিয়েছিলেন।

তবে সেখানের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তুষ্ট হতে পারেননি। ফলে আগামী সপ্তাহের দিকে তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে চোখের চিকিৎসা করাবেন। সেখানের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি বরাবরই চিকিৎসা ও শারীরিক চেকআপ করিয়ে থাকেন।

ডিপজল বলেন, চোখের সমস্যাটা আমাকে ভোগাচ্ছে। দেশের চিকিৎসা করিয়েছিলাম। তবে আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাব। আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, যাতে পুরোপুরি সুস্থ হতে পারি। উল্লেখ্য, চিকিৎসা শেষে এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে তিনি দেশে ফিরবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.