ঢাকা, , , ,
সর্বশেষ
দেশব্যাপী রেল আরো প্রসারিত করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে-পাবনায় রেলপথ মন্ত্রী
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান এবং যৌথ চেকপোস্ট পরিচালনা করে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, চোর-ছিনতাইকারী হিসেবে সন্দেহভাজন তিনজন, মাদকসেবনের অভিযোগে ছয়জন এবং পরোয়ানাভুক্ত দুই আসামি রয়েছেন। একই অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজন হলেন- কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার কামরুল হাসান প্রকাশ কানু (৩৫), খুরুশকুলের কুলিয়াপাড়ার মো. আরমান হোসেন (৩০) এবং পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. আয়াস (১৯)।
এর মধ্যে কামরুল হাসান প্রকাশ কানুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০১৬, ২০২২, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে কক্সবাজার সদর থানায় দায়ের করা সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইন ও মারামারির অভিযোগ রয়েছে।
চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন- খুরুশকুল টাইম বাজার এলাকার মো. বাবু (১৯), কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ার আনোয়ারুল ইসলাম আবির (২০) এবং দক্ষিণ কুতুবদিয়াপাড়ার জিয়াবুল হক (২৬)। তাঁদের মধ্যে আনোয়ারুল ইসলাম আবিরের বিরুদ্ধে ২০২৫ সালে সদর থানায় চুরি-সংক্রান্ত একটি মামলা রয়েছে।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মো. হাসান রনি (৩০), সম্পাদ বড়ুয়া (২৭), মো. মাছুদ (২৮), কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মো. রিয়াজ (২২), পশ্চিম বাহারছড়ার শাহ আলম (৫১) ও মিজান (২৪)।
পরোয়ানাভুক্ত গ্রেপ্তার দুই আসামি হলেন—খুরুশকুলের কাউয়ারপাড়া এলাকার মো. হুমায়ন আহমদ এবং নুনিয়ারছড়ার গাড়ির মাঠ বিমানবন্দর সড়ক এলাকার সান্তনা বেগম।
অন্যদিকে, শহরের কলাতলী, খুরুলিয়া ও বাস টার্মিনাল এলাকায় তিনটি যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে মোটরসাইকেল আটক, যানবাহনের কাগজপত্র ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১২টি মামলা করা হয়েছে। এর মধ্যে কলাতলী চেকপোস্টে সাতটি মামলায় ২৩ হাজার টাকা, খুরুলিয়ায় দুটি মামলায় ৭ হাজার ৫০০ টাকা এবং বাস টার্মিনাল চেকপোস্টে তিনটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তিন চেকপোস্টে মোট ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় কলাতলী চেকপোস্ট থেকে দুটি মোটরসাইকেল আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ ও ছিনতাই প্রতিরোধে শহর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.