ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি
পাবনায় নবগঠিত তাঁতী দলের জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় দরপত্র জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি বার্থ অপারেটরদের
দুর্যোগ প্রস্তুতির উদ্যোগ টেকসই করতে স্থানীয় মালিকানা ও সমন্বয়ের তাগিদ
মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

প্রচ্ছদ >

অন্যান্য

মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি

মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি
অব্যাহতি-পত্রের বৈধতা নিয়ে প্রশ্ন, প্রতিষ্ঠান দখল ও সম্মানহানির চেষ্টার অভিযোগ। মোহনা টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে অপসারণ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বুশরা সাবাহ এমদাদকে নতুন সিইও নিয়োগের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
তাঁদের দাবি, সিইও পদ থেকে তসলিম চৌধুরীকে অপসারণের কোনো বৈধ সিদ্ধান্ত বা সমাপ্তিপত্র জারি হয়নি। বরং একটি মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
২২ নভেম্বর (রবিবার) প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা তাঁদের দাবিতে সিইও পদে অপসারণ কোনো বৈধ সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধসহ একটি মহল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে জানান।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুলাই জারি করা পদোন্নতিপত্রের মাধ্যমে তসলিম চৌধুরীকে ওই বছরের আগস্ট থেকে সিইও পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্রে পরবর্তী নোটিশ বা সমাপ্তিপত্র জারি না হওয়া পর্যন্ত তাঁর দায়িত্ব বহাল থাকার কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে মেয়াদ বৃদ্ধি কিংবা দায়িত্বের অবসান ঘটানোর ক্ষমতা ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে দাবি তাঁদের। সংশ্লিষ্টদের ভাষ্য, এখন পর্যন্ত তাঁদের কারও স্বাক্ষরে কোনো সমাপ্তিপত্র জারি হয়নি।
গত ১৮ নভেম্বর ‘সিইও পদ হতে অব্যাহতি দান প্রসঙ্গে’ শিরোনামে একটি পত্র বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নির্বাহী পরিচালক এম এ মালেকের স্বাক্ষর রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের দাবি, সিইওকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নির্বাহী পরিচালককে দেওয়া হয়নি।
তাঁদের বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ মে জারি করা নিয়োগপত্রে এম এ মালেককে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাঁকে সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে। ওই নিয়োগপত্রে সিইও পদ শূন্য হলে নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ থাকলেও সিইওকে অপসারণের ক্ষমতা দেওয়া হয়নি।
এ ছাড়া ১৮ নভেম্বরের পত্রে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা পরিচালনা পর্ষদের কোনো সিদ্ধান্ত বা অনুমোদনের উল্লেখ নেই বলে দাবি করা হয়েছে। পত্রে উত্থাপিত অভিযোগের বিষয়ে তসলিম চৌধুরীকে আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
এদিকে গত ৫ নভেম্বর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫২৩) করেন সিইও তসলিম চৌধুরী। জিডিতে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর তাঁকে সিইও হিসেবে দায়িত্ব পালন করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে একাধিকবার হুমকি ও শারীরিক নির্যাতনের ভয় দেখানোর অভিযোগও তোলা হয়।
সংশ্লিষ্টদের দাবি, জিডির ১৩ দিন পর ওই জিডিতে অভিযুক্ত ব্যক্তিদের একজনের স্বাক্ষরে অব্যাহতি-পত্র প্রকাশ পাওয়ায় এর উদ্দেশ্য ও বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে তসলিম চৌধুরী বলেন, “আমাকে কোনো বৈধ কর্তৃপক্ষ অপসারণ করেনি। ব্যবস্থাপনা পরিচালক কিংবা চেয়ারম্যানের স্বাক্ষরিত কোনো সমাপ্তিপত্রও আমি পাইনি। যাঁর স্বাক্ষরে অব্যাহতি-পত্র দেওয়া হয়েছে, তাঁর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। একটি মহল দীর্ঘদিন ধরে মোহনা টেলিভিশনের সম্মান ক্ষুণ্ন এবং প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক বিষয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো স্বতন্ত্র নিরীক্ষা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করতে আমি প্রস্তুত।
ডিএমডি বুশরা সাবাহ এমদাদও তাঁকে নতুন সিইও নিয়োগ দেওয়ার খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাকে সিইও করা হয়েছে- এমন খবর সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের কোনো দায়িত্ব গ্রহণ করিনি। আমি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই দায়িত্ব পালন করছি এবং তসলিম চৌধুরী সিইও পদে বহাল রয়েছেন। একটি মহল দীর্ঘদিন ধরে মোহনা টেলিভিশনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের অভিযোগ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোহনা টেলিভিশন, এর মালিকপক্ষ এবং পরিচালনা কর্তৃপক্ষকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অস্থিরতা তৈরি হচ্ছে।
তাঁরা গণমাধ্যমের প্রতি কোনো পক্ষের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত, নিয়োগ ও দায়িত্বের অবসানসংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রাসঙ্গিক নথিপত্র যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.