ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

রাজনীতি

নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী-নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল

​​কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সম্প্রতিক সন্ত্রাসী-নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
​আজ সোমবার ২৩ নভেম্বর পাবনার বেড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে বেড়া সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বেড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেড়া সিএনবি বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক ভিপি শামসুর রহমান।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
​বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ভিপি সামছুর রহমান বলেন, জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দল সব সময় আপসহীন থাকবে। বেড়া ও সাঁথিয়া থেকে ফ্যাসিবাদ উৎখাতের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা বা কোনো ধরনের উস্কানি দেওয়া হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এর কঠোর জবাব দেওয়া হবে।
এছাড়া এ প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.