ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

শিক্ষা ও ক্যাম্পাস

পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর পাবনা কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদ হোসেন ফারুকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুবুল আলম পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, ইয়াদ আলী মৃধা পাভেল, সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বিশ্বাস, খুরশিদ জাহানসহ বিভিন্ন অভিভাবকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।
এছাড়া মতবিনিময় সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও ক্লাস মনিটরিং সহ অভিভাবকদের সন্তানদের প্রতি কঠোর ভাবে যত্নশীলের উপর গুরুত্বারোপ করা হয়। এ অভিভাবকদের মতবিনিময় সভায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.