পার্বত্য চট্টগ্রামের সবুজ পাহাড়ের কোলে, শান্তি আর সম্প্রীতির আবহে আজ এক পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাহেন্দ্রক্ষণ। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, শ্রদ্ধা আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৮তম কঠিন চীবর দানোৎসব।
সকাল থেকেই নানান ধর্মীয় আচার ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনব্যাপী এই মহোৎসবের সূচনা হয়। ভক্তদের শ্রদ্ধা আর ভিক্ষু সংঘের মঙ্গল কামনায় মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ, উৎসবকে ঘিরে সাজসাজ রব বিরাজ করছে পুরো বিহারজুড়ে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব কঠিন চীবর দান এক মাসের মধ্যে সম্পন্ন করার বিধান রয়েছে।
সেই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন পাড়া বৌদ্ধ বিহারে ধাপে ধাপে কঠিন চীবর দান অনুষ্ঠিত হওয়ার পর, সর্বশেষ রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম এই কঠিন চীবর দানোৎসবের সমাপনী আয়োজন সম্পন্ন হলো। নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ঘড়ির কাঁটায় যখন সকাল ৯টা ৩০ মিনিট, তখন ভিক্ষু সংঘের পবিত্র পিন্ডদানের মধ্য দিয়ে দিনের মূল ধর্মীয় কার্যক্রমের সূচনা ঘটে।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে আগত অতিথি, পুণ্যার্থী ও ভক্তদের জন্য আয়োজন করা হয় আন্তরিক আপ্যায়নের পর্ব। বেলা গড়িয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয় কাঙ্ক্ষিত সদ্ধর্ম দেশনা। এই পবিত্র ধর্মীয় আয়োজনে প্রধান দায়ক হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সম্মানিত সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি এমপি।
এছাড়া বিশেষ দায়ক হিসেবে অংশগ্রহণ করেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা। তাঁদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের নানা শ্রেণি-পেশার সম্মানিত মানুষ এবং অসংখ্য দায়ক-দায়িকা এই পুণ্য অনুষ্ঠানে শামিল হন।
এসময়ে সম্মাননা স্মারক প্রদান করেন বান্দরবান জেলা ২নং কুহালং ইউনিয়নের ৮ম তম সংঘরাজ ও বাঘমারা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভদন্ত সমা মহাথের, প্রধান ধর্মদেশক সম্মাননা স্মারক প্রদান করেন, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপ-অধ্যক্ষ ভদন্ত ওয়াইন্নিতা থের, বিশেষ ধর্মদেশক তাইম্রংছড়া পাড়া বৌদ্ধ বিহারে অথ্যক্ষ, ভদন্ত চাইন্দাশ্রী ভিক্ষু, বাংলাদেশ সরকারের পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী, বান্দরবান জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি হ্লামং মারমা জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ধর্মীয় কীর্তন অনুষ্ঠান। আর এরপর রাত ১টা থেকে শুরু হবে নির্ধারিত আয়োজনটি সুষ্ঠু, সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে তিনি সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভাপতি আনন্দের সাথে আরও জানান যে, এখন পর্যন্ত অনুষ্ঠানস্থলে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই সব কার্যক্রম এগিয়ে চলছে।
কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ত্যাগ, শ্রদ্ধা, সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য বহিঃপ্রকাশ। এক মাসব্যাপী পাড়া বিহারগুলোর আয়োজনের পর রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম এই কঠিন চীবর দানোৎসবের আয়োজন স্থানীয় সম্প্রদায়ের মাঝে বয়ে এনেছে মিলন ও শান্তির বার্তা। সবার মঙ্গল কামনা ও সম্প্রীতির প্রত্যাশায় আজকের এই মহোৎসবের পুণ্যময় অধ্যায় পূর্ণতা পাচ্ছে বলে জানিয়েছে।
উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পাবর্ত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের, বিভিন্ন বিহার থেকে বিহারধ্যক্ষ রোয়াংছড়ি উপজেলা নিবার্হী অফিসার তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফারহান ফয়েজ, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ও হাজারো দায়ক-দায়িকাবৃন্দ উপষ্ঠিত ছিলেন।




