ঢাকা, , , ,
সর্বশেষ
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
তাজমহল দেখতে গিয়ে হারালেন জীবনের ১৮টি বছর, ২৮ দিনের প্যারোলে ফিরছেন মায়ের কোলে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

প্রচ্ছদ >

অপরাধ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে একটি রিভলবার, তাজা গুলি, খালি খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে জাবেদ হোসেনকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাবেদ হোসেন রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর বাসিন্দা। তার বাবার নাম জোরহমান এবং মায়ের নাম মরিয়ম। এসআরবি-১৫ জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.