ঢাকা, , , ,
সর্বশেষ
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
তাজমহল দেখতে গিয়ে হারালেন জীবনের ১৮টি বছর, ২৮ দিনের প্যারোলে ফিরছেন মায়ের কোলে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

প্রচ্ছদ >

অন্যান্য

সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ

সাংবাদিকতায় নিষ্ঠা, পেশাদারিত্ব, নেতৃত্ব, পরিশ্রম ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেয়েছেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম-সিলেট বিভাগ নিয়ে গঠিত অগ্রযাত্রা ইস্ট জোনের ইনচার্জ সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী।
পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য বর্ষপূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়।
২৩ নভেম্বর সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান অর্ণব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আ. সালাম। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, মির্জা আরাফাত আব্বাস আজান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিউজ ডিরেক্টর (ফাইন্যান্স) মিলন মাহমুদ রবি, প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিংকু, সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী। এ ছাড়া পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পত্রিকার সেরা পারফর্মার ও বস্তুনিষ্ঠ, সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এনামুল হক রাশেদীকে ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং গণমানুষের কথা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকতায় সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক এনামুল হক রাশেদী বলেন, এ স্বীকৃতি তাঁর সাংবাদিকতা জীবনে নতুন অনুপ্রেরণা ও দায়িত্ববোধ তৈরি করেছে। দেশ, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
তিনি বলেন, জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁর টিমের সংবাদকর্মীদের নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন এবং সমাজের নানা অনিয়ম ও দুর্নীতি সাহসিকতার সঙ্গে তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য।
পত্রিকাটির প্রথম বর্ষপূর্তিতে এ সম্মাননা অর্জনকে নিজের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি আগামী দিনেও সততা, সাহস ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে এনামুল হক রাশেদীর ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক অর্জনে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর আগামী দিনের সাংবাদিকতা জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.