ঢাকা, , , ,
সর্বশেষ
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
তাজমহল দেখতে গিয়ে হারালেন জীবনের ১৮টি বছর, ২৮ দিনের প্যারোলে ফিরছেন মায়ের কোলে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

প্রচ্ছদ >

অন্যান্য

সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন

সাংবাদিকতায় নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও সংবাদ পরিবেশনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেয়েছেন জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দিন।
জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বর্ণাঢ্য বর্ষপূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান অর্ণব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আ. সালাম। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, মির্জা আরাফাত আব্বাস আজান এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিউজ ডিরেক্টর (ফাইন্যান্স) মিলন মাহমুদ রবি, প্রধান সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিংকু, সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী। এ ছাড়া পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংবাদকর্মী, কলাকুশলী, আমন্ত্রিত অতিথি এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান, পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ পত্রিকার বিভিন্ন পর্যায়ের সেরা পারফর্মার ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলায় সংবাদ সংগ্রহ, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা ও সমসাময়িক ঘটনাবলি পাঠকের সামনে তুলে ধরার ক্ষেত্রে পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে রিয়াজ উদ্দিনকে ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদকে ভূষিত করা হয়।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, ‘এই অর্জন আমার একার নয়; এটি আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সহযোগিতা করেছেন, তাঁদের সবার। এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। সত্য, বস্তুনিষ্ঠতা ও ন্যায়নিষ্ঠাকে ধারণ করে কক্সবাজারের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
তিনি জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকসহ পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংবাদ পরিবেশনে সহযোগিতাকারী সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরতে সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সত্যনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে পারে।
এদিকে রিয়াজ উদ্দিনের ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক অর্জনে কক্সবাজারের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.