ঢাকা, , , ,
সর্বশেষ
পিএমখালীতে সড়কে ভেজা গোবরের ফাঁদ, ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি
পাবনার ঈশ্বরদীতে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় যুবদলের ৫ নেতা সংবর্ধিত
ভূজপুরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
‎পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩

প্রচ্ছদ >

কক্সবাজার

পিএমখালীতে সড়কে ভেজা গোবরের ফাঁদ, ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর

“পরিবারের জন্য কেনা এক কেজি চাল পড়ে রইল রক্তমাখা সড়কে”

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়াপাড়া এলাকায় সড়কে ভেজা গোবরে মোটরসাইকেলের চাকা পিছলে ডাম্প ট্রাকের ধাক্কায় শাহাজাহান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা ছেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পরানিয়াপাড়ায় কালুর বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে চেরাংঘর বাজারে নিজের মোবাইল মেকানিকের দোকান বন্ধ করে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পরানিয়াপাড়া এলাকায় কালুর বাড়ির সামনে সড়কে রাখা গোবরে মোটরসাইকেলের চাকা পিছলে গেলে বাবা-ছেলে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের ধাক্কায় ঐ স্থানেই নিহত হন শাহাজাহান। আহত হন তার পুত্র।
ঘটনার পর নিহতের স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জানান, মোটরসাইকেলটি গোবরে পিছলে পড়ে যাওয়ার মুহূর্তে তাঁর বাবা তাঁকে ধাক্কা দিয়ে সড়কের এক পাশে সরিয়ে দেন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও বাবাকে বাঁচানো সম্ভব হয়নি।
তবে এ দুর্ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিবারের রাতের খাবারের জন্য এক কেজি চাল এবং কিছু টোস্ট বিস্কুট কিনেছিলেন শাহাজাহান। ইচ্ছা ছিল, বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের হাতে সেগুলো তুলে দেবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়ে তাঁর পরিবারের জন্য কেনা চাল। একপর্যায়ে সেই চাল মিশে যায় তাঁরই রক্তের সঙ্গে। পরিবারের মুখে রাতের খাবার তুলে দেওয়ার স্বপ্ন নিয়ে বাড়ির পথে রওনা হওয়া মানুষটি ফিরলেন নিথর দেহে। পড়ে রইল তাঁর কেনা চাল আর বিস্কুট -যা এখন স্বজনদের কাছে হয়ে উঠেছে এক অসহনীয় স্মৃতি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে গোবর শুকানোর জন্য রাখা হয়েছিল। পরে সন্ধ্যার আগে পাশের বাড়ির লোকজন গোবর উড়ে যাওয়া ঠেকাতে তাতে পানি ঢেলে দেন। এতে গোবর ভিজে পিচ্ছিল হয়ে সড়কে ছড়িয়ে পড়ে। তাঁদের ধারণা, ভেজা গোবরে মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনার সূত্রপাত হয়।
এলাকাবাসীর মতে, দুর্ঘটনার দায় শুধু ডাম্প ট্রাকের চালকের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই; জনসাধারণের চলাচলের সড়কে গোবর শুকানো এবং পরে পানি দিয়ে পিচ্ছিল করে রাখার মতো দায়িত্বহীন কর্মকাণ্ডও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সড়কে এ ধরনের প্রতিবন্ধকতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।
এদিকে শাহাজাহানের মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের মাতম চলছে। আকস্মিক এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। বর্তমানে তাঁর পরিবার পিএমখালী ইউনিয়নের তোতকখালী তাহের মোহাম্মদের ঘোনা এলাকায় বসবাস করলেও তাঁদের পৈতৃক বাড়ি ভারুয়াখালীতে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কে গোবরসহ যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করে এমন কোনো বস্তু না রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.