ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনার ঈশ্বরদীতে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় যুবদলের ৫ নেতা সংবর্ধিত
ভূজপুরে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৬
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল
‎পাবনায় ডিলারের বরাদ্দের সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
দুর্যোগের আগেই ঝুঁকিপ্রবণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছানোর আহ্বান
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মোঃ সাইয়েদ বিন আব্দুল্লাহ পাবনার সাঁথিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩
পাবনার ঈশ্বরদীতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে সংসদ সদস্য
ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

প্রচ্ছদ >

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পাবনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অগ্নি-সন্ত্রাসী কার্যক্রম , নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ ​বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেল ৪টার দিকে পাবনা জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের চাপা মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
​এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ এবং সদর উপজেলার আমীর মাওলানা জাকারিয়া হোসাইন।
​এসময় পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, এস এম সোহেল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রাকিব ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.