ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

কবিতা ও সাহিত্য

অনুভুতি

শরিফা শারমিন রুপা

কোনো এক পহেলা ফাল্গুনের মিষ্টি সন্ধ্যায়
আমাদের প্রথম দেখা!
মোটা ফ্রেমের গোল চশমা আর লাল রঙের পাঞ্জাবী তে,
বেশ সুদর্শন লাগছিলো সেদিন তোমায়!
ষোল বছরের আবেগ টৈটম্বুরে চোখে তোমার মাঝে
ভালোবাসা খুঁজে বেড়াই।
মনের ক্যানভাসে ভালোবাসার রং তুলিতে আঁকি বুকি চলে সর্বদাই।
তুমি তো ছিলে ঠিক একটা সপ্নের মতো যা কখনো ছোঁয়া যায় না,
তবুও প্রতিনিয়ত তোমাকে অনুভব করেই চলেছি,
চলতে চাই অনন্ত পথ,,
চলার পথে হয়তো কোনো এক ক্লান্তি মাখা সন্ধ্যায়
দেখা হবে মুখোমুখি।
সেদিন ও আমি আমার মতো করে খুঁজে নেবো সেই পরিশ্রান্ত তোমাকে,
সেদিন ও কপালের টিপ টা ইচ্ছে করেই বাঁকা পরবো
যেনো আরো একটি বার তোমার হাতের ছোঁয়া লাগলে আমার কপালে।
তুমিও না হয় এলো মেলো চুলে অগোছালো হয়ে এসো,
আরো একটিবার তোমার অগোছালো চুল গুলো আমার হাতে ছুঁয়ে দিতে চাই।
ফিরবার আগে টং দোকানের চায়ের চুমুকের ফাঁকে ফাঁকে তোমাকে দেখে নিতে চাই নিজের মতো করে,
শেষ বারের মতো!

শেয়ার করুনঃ

© All Rights Reserved.