ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

রাজনীতি

সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার সতর্ক অবস্থানে বিএনপি 

দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এলাকায় এলাকায় পাহারা/টহলে নেমেছেন বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রথম বাগেরহাটের রামপাল উপজেলার হিন্দু অধ্যুষিত সন্নাসী বাজার থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের এ টহল/পাহারা কার্যক্রম শুরু হয়। আর মরটসাইকেল যোগে এ নিরাপত্তা টহল চলছে রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন জুড়েই।

এদিকে বাগেরহাটের মোংলায়ও শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাহারা/টহলের কাজ শুরু করেছেন স্থানীয় বিএনপি। মঙ্গলবার দুপুরে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী নেতা-কর্মীদের নিয়ে এক জরুরী বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সকলকে সজাগ থেকে পাহারার/টহলের নির্দেশনা জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.