ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

জাতীয়

বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

দেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, বাংলাদেশে ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বি.এন.পির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী আজ । তিনি আজ পা রাখলেন ৮০ বছরে । ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বন্দী জীবন থেকে নয় দিন আগে মুক্তি পেয়েছেন বেগম জিয়া। তাই তার এই জন্মদিনে দলের নেতা-কর্মী-সমর্থকরা আনন্দে আপ্লুত। এবারের জন্মদিন এমন এক সময় উদযাপিত হচ্ছে যখন বিগত পতিত সরকারের রাজনৈতিক জিঘাংসায় পড়ে সাড়ে ছয় বছর ধরে অন্যায় বিচারে বিনাচিকিৎসায় গুরুতর অসুস্থ তিনি।

গত দেড় দশক বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়েও মিথ্যাচার-অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ। ১৫ আগস্ট জন্মদিন পালনের কারণে বেগম জিয়াসহ দলের নেতা-কর্মীরা বহু মামলা হামলার শিকার হয়েছেন।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। জিয়া-খালেদা দম্পতির দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিনু আর মরহুম আরাফাত রহমান কোকো। ১৯৮১ সালের ৩১ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন। ততদিন অবধি সাধারণ আটপৌরে গৃহবধূই ছিলেন খালেদা জিয়। শেষাবধি দলের নেতা-কর্মীদের দাবির টানে ঘরের চৌহদ্দি ডিঙ্গিয়ে আসতে হয় রাজনীতির মাঠে ।

বিএনপির কর্মসূচি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থ কামনায় আগামীকাল ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.