ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

২০০০ অসহায় বন্যার্তদের চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম : ২০০০ অসহায় বন্যার্তদের চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে গ্রামীনফোনের সহযোগিতায় আওতাধীন এলাকায় মিরসরাই উপজেলায় ৬০০ পরিবারের মাঝে এক সপ্তাহের ফুড প্যাকেজ বিতরণ করা হয়ছে ।

৭ই সেপ্টেম্বর,(শনিবার) মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে গ্রামীনফোনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে মিরসরাই উপজেলায় প্রথম ধাপে ৬০০ পরিবারের মাঝে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। ফুড প্যাকেজে উপকরণ হিসেবে ছিলো চাল, ডাল, তেল, সুজি, চিনি, লবন।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টে চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, জেলা ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী, আইসিটি মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট বিভাগীয় উপপ্রধান অনন্ত সাহা, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় উপপ্রধান সিরাজুল করিম হিরু ও যুব সেচ্ছাসেবকবৃন্দ।

এই প্রসঙ্গে জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, বন্যার শুরু থেকেই মিরসরাই ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে । মিরসরাই উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.