ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-ব্যাটারি চালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে সারাফাত হোসেন (২২)। সে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র। আরেকজন মনিরুল ইসলাম (২৩) একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। সে শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলযোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি চার্জারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.