ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

এসএসসি পরীক্ষা বাতিল সহ ৫দিন ছুটির দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন

পাহাড়ের আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায়ের দিন নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। ২২ ডিসেম্বর, রবিবার, সকালে আদিবাসী শিক্ষার্থী ব্যানারে মিছিল ও মানববন্ধন করা হয়।

মিছিলটি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে ঘুরে আবার প্রেস ক্লাবে সামনে এসে মানববন্ধন করা হয়। আন্দোলনরত বক্তারা বলেন পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি, সেই বৈসাবির দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচারণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক নয়। উৎসবে দিনের পরীক্ষা বাতিলসহ সকল স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের সরকারি ছুটি দেওয়ার দাবি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.