ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণকারী মিঠুন আটক:সিএমপি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

গত ২২ ডিসেম্বর দুপুর ২টায় ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ।

মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই দুপুরে সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলোশহর ২নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগীদের নিয়ে ছাত্রদেরকে প্রতিরোধের নামে নাশকতার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

মিঠুন চক্রবর্তী জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দ্বারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পায়।

ধৃত আসামি পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। মিঠুন চক্রবর্তী সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.