ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অন্যান্য

শিবচরে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

প্রায় চার বছর আগে এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ঋণয় গিরি। স্বামীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামী। এ নিয়ে পরিবারের কাছে বিচার দিলে আরও বেপরোয়া হয়ে ওঠেন ঋণয় গিরি। এরই জেরে রোববার (২২ ডিসেম্বর) রাতে পরকীয়ায় বাধা দেয়ায় স্মৃতি মণ্ডল (৩৭) নামে তার স্ত্রী কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত ঋণয় গিরি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত স্মৃতি মণ্ডল শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বৃন্দাবন মণ্ডলের মেয়ে। অভিযুক্ত ঋণয় গিরি একই উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিতেন গিরির ছেলে। নিহত স্মৃতির ১৫ বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলে রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ বছর আগে শিবচরের উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বৃন্দাবন মণ্ডলের মেয়ে স্মৃতি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিতেন গিরি’র ছেলে ঋণয় গিরির। এরপর ৪ বছর ধরে এক ইতালি প্রবাসীর স্ত্রী দিপুমনির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে ঋণয়। পরকীয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্মৃতির ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। ঋণয়ের পরিবারের কাছে বিচার দিলে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শেষমেষ রোববার রাতে স্মৃতিকে পিটিয়ে হত্যার করা হয়। এরপর গৃহবধূর মরদেহ ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ঋণয়।

খবর পেয়ে সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নিহত স্মৃতির বড়বোন ইতি মণ্ডল বলেন, আমার বোনকে পিটিয়ে মেরে ফেলেছে অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িত ঋণয়। এর প্রতিবাদ করায় আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ঋণয় গিরি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকেই পুলিশ এ নিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.