ঢাকা, , , ,
সর্বশেষ
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

প্রচ্ছদ >

অন্যান্য

কয়রায় আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুলনার কয়রা উপজেলায় আদিবাসী মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় আদিবাসী পরিষদ ও পরিত্রানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। আরও উপস্থিত ছিলেন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা এবং পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন।

এছাড়াও সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার ও নারী নেত্রী ফাল্গুনী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এলাকাবাসী বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপকৃত হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.