ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

সিরাজগঞ্জ যমুনা নদী থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর যমুনা নদীর শাখা থেকে আবু বকর সিদ্দিক আবির (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারী) সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনা নদীর শাখা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ২০ই জানুয়ারি এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক।

আবু বকর সিদ্দিক আবির বেলকুচি পৌর এলাকার চালা কলেজ পাড়া গ্রামের আব্দুল্লাহ দালালের ছেলে ও মুকুন্দগাঁতি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বেলকুচি থানার তদন্ত ওসি আব্দুল বারিক জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মেঘুল্লা এলাকায় যমুনা নদীতে একটি মরদেহ ভেসে উঠেছে। ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এর আগে গত শুক্রবারে আবু বকর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্য যাত্রা করেন। কিন্তু মাদ্রাসা থেকে আর ফিরে না আসায় পরিবার তার খোঁজ করেন। অনেক খোঁজাখুজি এবং মাইকিং এর পর ছেলের কোন হদিস, খবর না পেলে তার বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আজ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.